back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএকের পর এক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে আটকে থাকায় উদ্বেগ শমীকের

একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে আটকে থাকায় উদ্বেগ শমীকের

“কিভাবে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক কেন্দ্রীয় প্রকল্প, তা সে মেট্রো প্রকল্প হোক বা ‘আয়ুষ্মান ভারত’ সব কিছুকেই আটকে রেখে পশ্চিমবঙ্গকে পিছনে নিয়ে যাচ্ছে”? বৃহস্পতিবার রাজ্যসভায় এই মন্তব্য করেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

এই তৃণমূল সরকার, যারা নাকি এতো কাজ এনেছে, তবে কেন শিক্ষিত যুবক যুবতীরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে?
এই সঙ্গে তিনি কেন্দ্রীয় বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের হতাশ বাজেট নিয়েও নিজের বক্তব্য রাখেন।

শমীকবাবু বলেন, “যারা বলতো ‘চাইনা মোদের বুলেট কার/ মমতা দি আর একবার’, এবার সেই বঙ্গ থেকেই ওনাকে নিয়ে বাবা বিশ্বনাথের কাছে পাঠিয়ে দেবে সাধারণ মানুষ। আর তিনি যাবেন সেই বুলেট ট্রেনেই।”

নির্বাচন-পরবর্তী হিংসা (পোস্ট পোল ভায়োলেন্স) নিয়ে তিনি চিন্তা প্রকাশ করে বলেন, “পশ্চিমবঙ্গের আইনের শাসনের অবলুপ্তির চিত্র তুলে ধরেন। এই কঠিন পরিস্থিতিতে ৩৬০০ কোম্পানি তাদের সদর দফতর (হেড কোয়াটার) পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্য স্থানে নিয়ে গিয়েছে। সব ঠিক হয়ে যাবে নিশ্চিত থাকুন হয়ে যাবে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত শুধু ডবল ইঞ্জিন সরকার হবে।”

Author

আরো পড়ুন:  এপ্রিলে পশ্চিমবঙ্গে ভোটের সম্ভাবনা, খতিয়ে দেখল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments