back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportস্বস্তির বৃষ্টিতে কমবে গরম, দক্ষিণবঙ্গে ঝড়-কালবৈশাখীর সতর্কতা

স্বস্তির বৃষ্টিতে কমবে গরম, দক্ষিণবঙ্গে ঝড়-কালবৈশাখীর সতর্কতা

নিজস্ব সংবাদদাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় কিছুটা স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়ায় ঝড়বৃষ্টির পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ার মতো কয়েকটি জেলায় ঝড়ের দাপট আরও বেশি হতে পারে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর।

শুক্রবারও দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে কয়েকদিনের জন্য গরম থেকে স্বস্তি পাওয়ার আশা করছেন সাধারণ মানুষ।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

Author

আরো পড়ুন:  প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গ, জারি কমলা সতর্কতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments