back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরনতুন সরকারি প্রকল্প বাস্তবায়নে জোর, গাজোলে জেলাশাসকের ম্যারাথন প্রশাসনিক বৈঠক

নতুন সরকারি প্রকল্প বাস্তবায়নে জোর, গাজোলে জেলাশাসকের ম্যারাথন প্রশাসনিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের নতুন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এবার তৎপর হয়ে উঠল মালদহ জেলা প্রশাসন। বুধবার গাজোল ব্লকে জেলাশাসক রাজনবীর সিং কাপুরের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। গাজোল ব্লকের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের বিডিও এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের আসন্ন ‘অন্নপূর্ণা প্রকল্প’ সহ একাধিক জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে দ্রুত এবং সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। নতুন সরকারের ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমুখী প্রকল্পের বাস্তবায়নে যাতে কোনওরকম গাফিলতি না থাকে, সে বিষয়ে এদিন কড়া বার্তা দেন জেলাশাসক।বৈঠকে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুমন ঘোষ সহ জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।

কয়েক ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন, বকেয়া প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং বুথ স্তর পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।বিশেষ করে ‘অন্নপূর্ণা প্রকল্প’ নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসন সূত্রে খবর।

জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে সাধারণ মানুষকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। পাশাপাশি নতুন সরকারের পক্ষ থেকে ঘোষিত অন্যান্য আপকামিং স্কিমগুলির প্রস্তুতি এবং রূপায়ণ নিয়েও বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়েছে।

সব মিলিয়ে, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে এখন থেকেই মাঠে নেমে পড়েছে মালদহ জেলা প্রশাসন।

Author

আরো পড়ুন:  Eid Al Adha: কুরবানির ইদের আগে মালদার পান্ডুয়ায় খাসির বাজারে আগুন, দাম শুনে হতাশ ক্রেতারা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments