back to top
Saturday, May 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportকালবৈশাখীর দাপটে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা

কালবৈশাখীর দাপটে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা

নিজস্ব সংবাদদাতা : প্রবল গরম ও ভ্যাপসা অস্বস্তির মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশা সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং একাধিক অক্ষরেখার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগের দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রঝড়ের সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবারও ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে রবিবারের পর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং ফের বাড়তে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।অন্যদিকে উত্তরবঙ্গেও হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে দার্জিলিং, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।এদিকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় আগামী দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Author

আরো পড়ুন:  Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় সতর্কতা ৫ জেলায়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments