back to top
Saturday, May 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনParambrata Chattopadhyay: পাঁচ বছরের পুরনো পোস্টে ফের বিতর্ক! FIR খারিজে স্বস্তি পেলেন...

Parambrata Chattopadhyay: পাঁচ বছরের পুরনো পোস্টে ফের বিতর্ক! FIR খারিজে স্বস্তি পেলেন না পরমব্রত, তদন্ত চালানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা: অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত FIR খারিজ করা হচ্ছে না। মামলার তদন্ত চলবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিনেতাকে। তবে একইসঙ্গে আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পুলিশি পদক্ষেপ না নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। ফলে একদিকে যেমন তদন্তের মুখে পড়তে হচ্ছে অভিনেতাকে, অন্যদিকে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে কিছুটা স্বস্তিও মিলেছে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সময়। ভোট-পরবর্তী হিংসার আবহে সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন পরমব্রত। সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, তাঁর মন্তব্যে রাজনৈতিক হিংসায় উস্কানির ইঙ্গিত ছিল। দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি গড়িয়াহাট থানায় সেই পোস্টকে কেন্দ্র করে অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয় বলে জানা গিয়েছে।

এই মামলায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামও উঠে আসে। অভিযোগ, তিনি ওই পোস্টে সমর্থনসূচক মন্তব্য করেছিলেন। ইতিমধ্যেই পুলিশ তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদও করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

FIR দায়ের হওয়ার পরই পরমব্রত চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবীর দাবি ছিল, এত বছর পরে করা এই অভিযোগের কোনও আইনি ভিত্তি নেই। পাশাপাশি ওই সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে কারও প্রত্যক্ষ ক্ষতির প্রমাণও নেই বলে আদালতে দাবি করা হয়। সেই কারণেই FIR খারিজের আবেদন জানানো হয়েছিল।

শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি জানান, এই মুহূর্তে তদন্ত বন্ধ করার কোনও কারণ আদালত দেখছে না। ফলে তদন্ত প্রক্রিয়া চলবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে অভিনেতাকে। তবে তদন্ত চলাকালীন আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন:  Actor Rahul Banerjee Death: অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে পথে নামল টলিপাড়া

আদালত আরও জানিয়েছে, পরবর্তী শুনানির আগে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে টলিউডের পরিচিত মুখদের বিরুদ্ধে নতুন করে আইনি বিতর্ক তৈরি হওয়ায় ঘটনাটি এখন রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত— সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments