Om Shankar Bhatta: মহালয়ার দিন দুর্গাপুজো উৎসবের সূচনাকে কেন্দ্র করে কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে শহরজুড়ে ছিল উৎসবের পরিবেশ। একই সঙ্গে কলকাতার এই অনন্য আয়োজনটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের স্থান করে নিয়েছে। এই অনুষ্ঠানে একসঙ্গে ৩,০০০ জন ঢাকি একযোগে ঢাক বাজিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে বড় ভূমিকা নেন।
শনিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এই মেগা ইভেন্টের আয়োজন করা হয়। সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজো উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের বিশেষ শংসাপত্র।
অনুষ্ঠানকে ঘিরে ইডেন গার্ডেন্স ও রেড রোড এলাকাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। আলো ও রঙিন সাজে উৎসবের পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ইডেন গার্ডেন্সের মূল মঞ্চে দেবী দুর্গাকে স্বাগত জানাতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের পরিবেশনা দর্শকদের নজর কাড়ে।
অন্যদিকে, রেড রোড এলাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা করা হয়। বিভিন্ন জেলার জন্য বিশেষ স্টল তৈরি করা হয়েছিল। পাশাপাশি লোকনৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরা হয়।
দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব । এই উৎসবকে ঘিরে কলকাতার এমন আয়োজন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেয়

Recent Comments