back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলা২৪৯ রান করেও হার ভারতের, হোপের শতরানে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ,...

২৪৯ রান করেও হার ভারতের, হোপের শতরানে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ১-১

Om Shankar Bhatta: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচ রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৯ রান বানানোর পরও জয় পেল না ভারত। শাই হোপের দুরন্ত শতরান এবং শেরফেন রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ নিজের নামে করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরল ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই এগ্রেসিভ ভাবে খেলতে থাকে ভারতীয় দল। সঞ্জু স্যামসন ৪১ বলে ৮২ রান করেন। অন্যদিকে, তিলক বর্মা ১৮ বলে ৪৪ রান এবং ঈশান কিষাণ ২২ বলে ৪৩ রান এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ১৮ বলে ৪০ রান দলের স্কোরকে বড় জায়গায় পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ ৩টি উইকেট নেন এবং শামার স্প্রিংগার ২ টি উইকেট নেন।

২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মায়াঙ্ক যাদবের বোলিংয়ে নিকোলাস পুরান ৪, শিমরন হেটমায়ার শূন্য এবং রভম্যান পাওয়েল ২৪ রান করে আউট হন। মাত্র ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ম্যাচের হাল ধরেন ক্যাপ্টেন শাই হোপ ও শেরফেন রাদারফোর্ড। রাদারফোর্ড মাত্র ৩৭ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে, হোপ ৪৫ বলে ১০২ রান করে নট আউট থাকেন । শেষদিকে রোমারিও শেফার্ড ১৩ বলে ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ভারতের তরফ থেকে ৩ টি উইকেট নেন মায়াঙ্ক যাদব এবং কুলদীপ যাদব ১ টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে ম্যাচ নিজের নামে করে নেয় । দুর্দান্ত শতরানের জন্য শাই হোপ ম্যাচের সেরা নির্বাচিত হন

আরো পড়ুন:  বাংলার ফুটবলে নতুন জোয়ার, কলকাতায় অ্যাকাডেমি তৈরির ঘোষণা মিঠুনের

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments