back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশপথের মুহূর্তে আবেগে ভাসল বিজেপি কর্মীরা, উৎসবের আবহ মালদায়

শপথের মুহূর্তে আবেগে ভাসল বিজেপি কর্মীরা, উৎসবের আবহ মালদায়

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-র শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শনিবার উৎসবের আবহে ভেসে গেল পুরাতন মালদার বাচামারি ধানহাট পালপাড়া এলাকা। বিজেপির উদ্যোগে বড় টিভি স্ক্রিনে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠান ঘিরেই সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড়ে জমে ওঠে এলাকা।

পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা অঞ্চল। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামাপ্রসাদ মুখার্জী এবং ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।এরপর টিভির পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতেই কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তে থাকে উৎসাহ।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করার সময় করতালি ও স্লোগানে ফেটে পড়েন উপস্থিত বিজেপি সমর্থকেরা। অনেকেই এই দিনটিকে বাংলার রাজনীতিতে “নতুন অধ্যায়ের সূচনা” বলে মন্তব্য করেন। কর্মীদের একাংশ জানান, দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর এই মুহূর্ত তাদের কাছে অত্যন্ত আবেগের এবং গর্বের।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, যুব নেতা সোমনাথ প্রসাদ, বিজেপি নেত্রী জয়ন্তী মণ্ডল-সহ একাধিক নেতা ও কর্মী।

নতুন সরকারের হাত ধরে রাজ্যে উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক পরিবর্তনের আশা প্রকাশ করেন তাঁরা।শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানই নয়, গোটা আয়োজনজুড়েই ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ঝালমুড়ি, মিষ্টি এবং ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের মধ্যেও এই অনুষ্ঠান নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছে এবং নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশাও অনেকটাই বেড়েছে।

Author

আরো পড়ুন:  গৌড় কলেজে এবিভিপির জোরালো শক্তি প্রদর্শন, গেরুয়া পতাকায় ঢাকল ক্যাম্পাস—শুরু রাজনৈতিক তরজা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments