back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঝালমুড়ি-লাড্ডু বিলিতে শুভেন্দুর শপথ উদযাপন, উৎসবে মাতল বুলবুলচন্ডী

ঝালমুড়ি-লাড্ডু বিলিতে শুভেন্দুর শপথ উদযাপন, উৎসবে মাতল বুলবুলচন্ডী

নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনাকে সামনে রেখে শনিবার উচ্ছ্বাসে মেতে উঠল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকা। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-র শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা গেল উৎসবের আবহ। সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করে আনন্দ ভাগ করে নিলেন বিজেপি নেতাকর্মীরা।

পঁচিশে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তীর দিনেই বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে ঘিরে আলাদা আবেগ তৈরি হয় গেরুয়া শিবিরে। শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন মালদার বুলবুলচন্ডী পুরনো বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মী-সমর্থকেরা একত্রিত হয়ে সাধারণ মানুষের হাতে ঝালমুড়ি ও লাড্ডু তুলে দেন।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর এই দিনটি তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

তাই শুধুমাত্র দলীয় কর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের সঙ্গেও সেই আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঝালমুড়ি বিতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয় এবং বহু সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেতা অচিন্ত্য কুমার সরকার-সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। নতুন সরকারের হাত ধরে রাজ্যে উন্নয়ন ও পরিবর্তনের আশা প্রকাশ করেন তাঁরা।

Author

আরো পড়ুন:  আধ্যাত্মিকতার আশীর্বাদ নিয়ে প্রশাসনিক ময়দানে শুভেন্দু, মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বেলুড় মঠ সফর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments