back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধপেট্রোল ভরার পরই বিকল একাধিক বাইক, মালদার পাম্পে বিক্ষোভ

পেট্রোল ভরার পরই বিকল একাধিক বাইক, মালদার পাম্পে বিক্ষোভ

খারাপ মানের পেট্রোল সরবরাহের অভিযোগকে কেন্দ্র করে মালদার বৈষ্ণবনগর এলাকার একটি পেট্রোল পাম্পে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পাম্প থেকে পেট্রোল ভরার কিছুক্ষণের মধ্যেই একাধিক বাইক রাস্তায় বিকল হয়ে পড়ে। ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকেরা পাম্পে এসে বিক্ষোভ দেখান এবং পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বৈষ্ণবনগরের বিভিন্ন এলাকা থেকে বহু বাইক চালক ওই পাম্পে পেট্রোল ভরেন।

অভিযোগ, পাম্প থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই একের পর এক বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও বাইক স্টার্ট না হওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপর কয়েকজন বাইক ঠেলে ফের পাম্পে ফিরে এসে অভিযোগ জানাতে শুরু করেন।ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই পাম্প চত্বরে ভিড় জমতে থাকে। বহু গ্রাহক মোবাইলে ভিডিও তুলে সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি সামাল দিতে পাম্প কর্মীরা গ্রাহকদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। যদিও তাতে উত্তেজনা পুরোপুরি কমেনি।এই পাম্পটির মালিক প্রাক্তন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। তিনি জানান, কয়েকজন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তাঁর দাবি, পাম্পের পেট্রোলের গুণমান নিয়মিত পরীক্ষা করা হয়। তারপরেও কোথাও কোনও ত্রুটি থেকে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বহু গ্রাহক পেট্রোলের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Author

আরো পড়ুন:  Clash over Ram Navami procession: রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments