back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিTapan Kumar Giri dismissed: আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারিত...

Tapan Kumar Giri dismissed: আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারিত তপনকুমার গিরি

২০২৬ সালের এপ্রিলে বয়স পঁয়ষট্টি পেরিয়েছে। ডেন্টাল কমিশনের নিয়ম অগ্রাহ্য করে তাও ডা. তপনকুমার গিরি বসে ছিলেন আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ পদে। পুনর্নিয়োগে থাকা সেই অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হল।

অভিযোগ, বিগত তৃণমূল আমলে ডা. তপনকুমার গিরি এবং তাঁর কন্যা ডা. দেবান্তি গিরি প্রভাব খাটিয়ে ‘পোস্টিং’ নিয়েছিলেন আর আহমেদ ডেন্টাল কলেজে। ডা. অমিতকুমার বেরা জানিয়েছেন, কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে পাস করে ডা. দেবান্তি গিরি যখন পশ্চিমবঙ্গ ডেন্টাল এডুকেশন সার্ভিসে যোগ দেন এবং আর আহমেদ ডেন্টাল কলেজে পোস্টিং পান তখন সেখানকার অধ্যক্ষ তাঁর বাবা ডা. তপনকুমার গিরি। স্বজনপোষণ যে হয়েছে এই তথ্যই তার প্রমাণ।

তপনবাবুর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হল বর্ধমান মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে। সার্কুলার জারি হয়েছে তেমনই।

Author

আরো পড়ুন:  গণনা শুরুর ২৪ ঘণ্টা আগেও অস্বস্তিতে শাসকদল, ফের তৃণমূলের হেভিওয়েটদের তলব কেন্দ্রীয় সংস্থার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments