“আসল গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো সরকারকে বসে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।” মঙ্গলবার এই মন্তব্য করে এক্স বার্তায় ১০ দফা সুপারিশ করলেন তথাগত রায়।
তিনি লিখেছেন, “নতুন যুগের নতুন প্রভাত ! যখন ট্রামে-বাসে স্বচ্ছন্দে কথা বলতে তৃণমূলের ক্যাওড়াদেরকে ভয় করতে হবে না ।
নতুন সরকারের জন্য কিছু suggestion । এগুলো নেহাতই প্রতীকী, কিন্তু এর ফলে আগামী দিনে সরকার কোন পথে চলবে সে বিষয়ে মানুষকে একটা দিশা দেখাবে । এতে বিশেষ পয়সা খরচও নেই ।
১। শ্যামাপ্রসাদের মূর্তিটি ময়দানের একটা ঝোপের আড়াল থেকে স্থানান্তরিত করে, তাঁর পিতৃদেবের মূর্তির পাশে, স্টেটসম্যান হাউসের সামনে বসানো ।
২। ‘বিশ্ব বাংলা’ নামক অর্থহীন শব্দবন্ধটিকে পরিত্যাগ করা ।
৩। হিমন্ত বিশ্বশর্মার আদলে মাদ্রাসাগুলোকে সমস্ত অর্থসাহায্য পুরোপুরি বন্ধ করা । মাদ্রাসা হল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার কেন তাদের সাহায্য দেবে ?
৪। মসজিদ থেকে প্রচন্ড শব্দে মাইকে আজান দিয়ে অসময়ে অমুসলমান জনসাধারণের ঘুম ভাঙ্গানো বন্ধ করা । কোরান-হাদিস কোথাও তো মাইক ব্যবহারের কথা বলা নেই ! নিদেনপক্ষে তার ডেসিবেল বেঁধে দেওয়া ।
৫। বিদেশী ও সাম্প্রদায়িক নেতাদের নামাঙ্কিত রাস্তাগুলিকে ভারতীয় নেতাদের নামে করা । যেমন, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, হো চি মিন সরণির নাম বদলে যথাক্রমে প্রণবানন্দ সরণি, সাভারকার সরণি, সর্দার প্যাটেল সরণি-তে পরিবর্তন করা। বারাসাতের তিতু মীর (জঘন্য সাম্প্রদায়িক নেতা) বাস স্ট্যান্ডের নাম বদলে কাজী আব্দুল ওদুদ-এর নামে করা।
৬। সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুল ও লাইব্রেরী থেকে মমতার লেখা যত অখাদ্য কবিতার বই (যেমন এপাঙ ওপাঙ ঝপাং/ আমরা সবাই ড্যাং ড্যাং) বিদায় করা, এবং এতে সরকারের কত খরচ হয়েছে তা প্রকাশ করা ।
৭। এক কোটি আশি লক্ষ টাকায় সারদা-চোর সুদীপ্ত সেন মমতার যে কাগা-বগা ছবি কিনেছিল তার মূল্যায়ন করা, এবং তা প্রকাশ করা ।
৮। কলকাতা বিমানবন্দরে ভারতীয় কাস্টমস রুজিরা ব্যানার্জির (অভিষেকের স্ত্রী) কাছ থেকে যে দু’কিলো সোনা ধরেছিল, এবং মমতার পুলিশ যা ছিনিয়ে নেয় তার ফয়সালা করা।
৯। কলকাতা বিমানবন্দরের ভিতরে যে একটি মসজিদ আছে সেটিকে স্থানান্তরিত করা। এর জন্য একটি রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না।
১০। বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছিলেন যে কিছু মাদ্রাসায় দেশবিরোধী প্রচার হয় (যদিও পরে বলেন, না, আমি বলিনি) । প্রতিটি মাদ্রাসার উপর কড়া নজর রাখা।”


Recent Comments