back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি2nd Phase Election: মীনাক্ষী-শীর্ষণ্যর হাসি-বিনিময়ে খোরাকের জোয়ার নেটপাড়ায়

2nd Phase Election: মীনাক্ষী-শীর্ষণ্যর হাসি-বিনিময়ে খোরাকের জোয়ার নেটপাড়ায়

অশোক সেনগুপ্ত

‘ভাইরাল’ কথাটা বহুব্যবহারে কিছুটা জীর্ণ। এর সংজ্ঞা কী? এর কোনও বাংলা প্রতিশব্দ আছে? শব্দবিদরা মাথা ঘামান এ সব নিয়ে। তবে, একটি সংবাদ চ্যানেলে দুই দলের দুই নবীন প্রার্থীর ছবি নিয়ে জমে উঠেছে নেটপাড়া। ওই চ্যানেলে প্রকাশ্যে আসার পর দু’ঘন্টায় জমা হয়েছে ৬৬২টি মন্তব্য।

‘লেটস চেঞ্জ বেঙ্গল’ নামে অপর একটি গ্রুপে ওই দুই প্রার্থীর ছবি-সহ লেখা হয়েছে, “উত্তরপাড়ায় বাম ও তৃণমূল প্রার্থীর ‘সৌজন্য’ দেখার মতন ! গোপন কথাটি রবেনা গোপনে। সিট জেতা রইলো স্বপ্নে। ৮২টি প্রতিক্রিয়া এসেছে এটি পোস্ট করার পর তিন ঘন্টায়।

অ্যাডভ প্রশান্ত মজুমদার লিখেছেন, “পুরো সেটিং করে দুটো দল বাংলায় এবার ভোট করাচ্ছে।” রাজীব বসু লিখেছেন, “একেবারে সিপেমূল। গতকাল রাতেই কথা হয়েছে অনেক।” কৌশিক রায় লিখেছেন, “নাটক নয়, যাত্রা।” কল্যাণ রথ লিখেছেন, “ভেরি গুড খোকাখুকি”। রাজীব সেন লিখেছেন, “A ar B tem”।

একজোড়া স্মাইলি দিয়ে দেবব্রত কাইজার বোস লিখেছেন, “আর্টস নিয়ে পড়ে সায়েন্স ল্যাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এর চাকরি পাওয়া বামেদের fraud captain.” সুমিত রায় লিখেছেন, “এই নির্বাচনে tmc cpm কে খুব খাতির করছে, কারণ cpm ভোট পায়া মানে জিততে তো পারবে না কিন্তু হিন্দু ভোট ভাগ হয়ে tmc কে জিততে সাহায্য করা।”

বাসব রায়চৌধুরী লিখেছেন, “For their existence. CPM কিছু দিন আগে বিজেমূল বলতো। এখন আর বলছে না। এখন Anti TMC ভোট কেটে তৃণমূলকে জেতাতে মরিয়া।”
চন্দ্রনাথ দে লিখেছেন, “কী দারুণ জুটি, ভালো মানিয়েছে, কারো কুনজর লেগে না যায়!” সঙ্গে সাতটি হাস্যমুখ।

জৈন পূর্বী লিখেছেন, “ভিতরে লাল উপরে সবুজ।” ধ্রুব ব্যানার্জী লিখেছেন, “পাল্টি ঘর, ভালই তো!” দেবাদিত্য ভাদুড়ি লিখেছেন, “উফ কী পেরেম।” অংশুমান মন্ডল লিখেছেন, “সেটিংটা হয়েছে যে এবার। তাই সব জায়গায় বামের উক্তি প্লিজ ভোটটা আমাদের না দিলেও তৃণমূলকে দিন, কিন্তু বিজেপিকে দেবেন না।”

আরো পড়ুন:  নির্বাচন দফতরে বিজেপি নেতৃবৃন্দের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চিঠি

সেবা মুখার্জি লিখেছেন, “সিপিএমের আবার কোনো লজ্জা আছে নাকি? সিপিএম নোটার থেকেও কম ভোট পাবে।” সুর্য সর্দার লিখেছেন, “সিপিএম তো তৃণমূলেরই বি টিম!”

সেবক বিশ্বাস লিখেছেন, “তরমুজ বাইরে সবুজ, ভেতরে লাল!” অমিতকৃষ্ণ পাল লিখেছেন, “প্রেমে পড়ে গেছে”। ঋক মুখুজ্জে লিখেছেন, “এটটা কাজের মাসিও ৫ কোটির ডিল করেছে। ভাবা যায়?”

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments