back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বযান্ত্রিক ত্রুটিতে আমেরিকার আকাশে বিমান বিপর্যয়! ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, চরম...

যান্ত্রিক ত্রুটিতে আমেরিকার আকাশে বিমান বিপর্যয়! ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, চরম দুর্ভোগে হাজারো যাত্রী

Om Shankar Bhatta: এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটির জেরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল আমেরিকার বিমান পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দেশজুড়ে সাময়িকভাবে বিমানের উড়ান বন্ধ রাখার নির্দেশ দেয়। এর ফলে ১১ হাজারেরও বেশি ফ্লাইট প্রভাবিত হয়। বোস্টন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী। যদিও পরবর্তী সময়ে প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে উড়ানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

FAA সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ নেটওয়ার্কে হঠাৎ বড়সড় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মাঝ-আকাশে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আচমকা এই নির্দেশের জেরে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের টার্মিনালগুলিতে দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড় দেখা যায়।

দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকের মনেই ফিরে আসে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি। তবে এই ঘটনার সঙ্গে কোনও সাইবার হামলা বা নাশকতার যোগ নেই বলে স্পষ্ট করেছেন আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি কোনও সাইবার হামলা বা দ্বিতীয় ৯/১১ নয়। এমনকী মাইক্রোসফটের সঙ্গেও এই ঘটনার কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, যোগাযোগ ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মুলিন আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোটা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিমান পরিষেবা স্বাভাবিক করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তাঁর এই বক্তব্যের মাধ্যমে আতঙ্কিত যাত্রী ও তাঁদের পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকায় দেশজুড়ে এভাবে বিমান চলাচল বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে FAA-এর ‘নোটিশ টু এয়ার মিশন’ (NOTAM) ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টার জন্য দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা স্থগিত রাখতে হয়েছিল।

আরো পড়ুন:  Iran-Israel War: ইরান-ইসরায়েল যুদ্ধ: পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা, বিশ্বজুড়ে বাড়ছে প্রবল উদ্বেগ

বর্তমানে উড়ানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বিপুল সংখ্যক বিমানের সময়সূচি বিঘ্নিত হওয়ায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে বিমানবন্দরগুলিতে যাত্রীদের ভোগান্তি আপাতত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments