back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাদীর্ঘ অপেক্ষার অবসান, ফের চালু জন্ম-মৃত্যু শংসাপত্রের পোর্টাল

দীর্ঘ অপেক্ষার অবসান, ফের চালু জন্ম-মৃত্যু শংসাপত্রের পোর্টাল

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হল জন্ম ও মৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল। পোর্টাল সচল হওয়ায় কলকাতা পুরসভায় পুরনো জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর কাজও শুরু হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার আবেদনের নিষ্পত্তির পথ খুলে গেল।

পোর্টাল বন্ধ থাকায় এত দিন নতুন জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করা গেলেও পুরনো রেকর্ডের শংসাপত্র পাওয়া যাচ্ছিল না। এমনকি পুরনো শংসাপত্রের ডিজিটাল কপিও মিলছিল না। ফলে স্কুল-কলেজে ভর্তি, পাসপোর্ট তৈরি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়ছিলেন বহু নাগরিক।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরনো জন্ম ও মৃত্যু শংসাপত্রের জন্য দীর্ঘদিন ধরে বহু আবেদন জমা পড়ে ছিল। শুধুমাত্র কলকাতাতেই এই ধরনের আবেদনের সংখ্যা কয়েক হাজার। পোর্টাল চালু হওয়ার ফলে এবার সেই আবেদনগুলির নিষ্পত্তি করা সম্ভব হবে বলে পুরসভা কর্তৃপক্ষের আশা।

শুধু পুরনো শংসাপত্র নয়, নতুন জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার কাজও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। বিভিন্ন শ্মশান ও কবরস্থান থেকেও ডেথ সার্টিফিকেট ইস্যু শুরু হয়েছে।

এর আগে জন্ম ও মৃত্যু শংসাপত্রে কারা স্বাক্ষর করবেন, তা নিয়েও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের দায়িত্ব বণ্টন এবং তাঁদের নতুন লগইন আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।

তবে আপাতত কলকাতায় কেন্দ্রীয় পোর্টাল চালু হয়েছে। রাজ্যের অন্যান্য জেলা ও পুরসভা-পঞ্চায়েত এলাকায় পর্যায়ক্রমে এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে শংসাপত্রের জন্য অপেক্ষায় থাকা সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পাবেন বলেই আশা করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  প্রাইভেট টিউশনের চাপের অভিযোগে যোধপুর পার্ক বয়েজ স্কুলে বিক্ষোভ, টিচার-ইন-চার্জের বিরুদ্ধে ক্ষোভ অভিভাবক ও শিক্ষকদের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments