back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: ‘মানুষের পাশে দাঁড়াতে’ পদ্মপতাকা নিতে চান টুম্পা

Assembly Election 2026: ‘মানুষের পাশে দাঁড়াতে’ পদ্মপতাকা নিতে চান টুম্পা

‘মানুষের পাশে দাঁড়াতে’ এবার বিজেপি-তে যোগ দিতে চান কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার পর শনিবার টুম্পা জানিয়েছিলেন, “রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত শক্ত ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি-তে যোগ দেব। সেইমতো দাদার সঙ্গে কথা হল।”

এ প্রসঙ্গে শমীকবাবু বলেন, “কামদুনি আন্দোলন যখন তৈরি হয়েছিল, তখন নিঃসন্দেহে টুম্পা তার একটা মুখ ছিল। এই আন্দোলনের সঙ্গে বিজেপি ছিল। আমি বহুবার ওখানে গেছি। সকালে টুম্পা এসেছিলেন। উনি আমার পূর্ব-পরিচিত। বহুবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন ওঁদের আন্দোলনের বিষয় নিয়ে। উনি আজ এসে বললেন তৃণমূল সরকারকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের দলে যোগদান করতে চান।

শমীকবাবুর কথায়, “আমাদের তো যোগদান করব বললেই যোগদান করা যায় না। আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমি দলকে জানাব। দল যদি রাজি থাকে তাহলে তাঁকে আমি পার্টিতে শামিল করে নেব।”

এর আগে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে টুম্পা বলেছেন, “১২ বছর হয়ে গেছে। এখন আমি ভাবছি যে কোনও একটা রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে। কারণ, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং দেখেছি। রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত শক্ত ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি-তে যোগ দেব।”

টুম্পার কথায়, সেইমতো দাদার সঙ্গে কথা হল। দু’-তিনদিনের মধ্যে যোগ দেওয়ার কথা হয়েছে। তারিখটা জানানো হবে। আমি চাই, রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে এবং মানুষের পাশে দাঁড়াতে। ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। এবং পুরো শেষের মুখে। এখন জানি না কী করবে দল। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমাকে মেনে নিতে হবে। কারণ, আমি তো অনেক শেষে এসেছি। সেটা দল যেটা মনে করবে সেই সিদ্ধান্ত হবে।”

আরো পড়ুন:  Assembly Election 2026: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক রাজ্যপালের

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments