back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“এটা তৃণমূলের শেষ বাজেট (Budget) শুধু নয়, তৃণমূলের বিদায়পত্র”, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

“এটা তৃণমূলের শেষ বাজেট (Budget) শুধু নয়, তৃণমূলের বিদায়পত্র”, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

“এই রাজ্য লো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে চলছে। এর অর্থ এটাই দেখায় যে রাজ্য সরকার ক্রমাগত ধার করে যাচ্ছে কিন্তু রোজগার বাড়ছে না। পশ্চিমবঙ্গের ভবিষ্যত এরা নষ্ট করছে। কাজেই এটাই তৃণমূলের শেষ বাজেট শুধু নয়, এটা তৃণমূলের বিদায়পত্র।” বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করে এ কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব

কলকাতার একটি পাঁচতারা হোটেলে তিনি সংবাদ সম্মেলনে বলেন, “শুধুমাত্র গ্রামীণ বিকাশ মন্ত্রক ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে পশ্চিমবঙ্গকে। কিন্তু তৃণমূল সরকার হল ব্যাড গভর্নেন্স এর উদাহরণ। কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্পের কাজ এই রাজ্যে সঠিকভাবে হয়নি। তার রিপোর্ট রয়েছে, অর্থ নয়ছয় হয়েছে।”

মন্ত্রীর অভিযোগ, “আবাস যোজনার টাকা সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি। পিএম পোষন যোজনার দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের দিশা বৈঠক হয়, এই রাজ্যে একটাও হয়নি। আয়ুষ্মান যোজনা, পিএম কিষান যোজনা এগুলি একটাও চলতে দেওয়া হয়নি।

ভূপেন্দ্র যাদব বলেন, “এই রাজ্য বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র বসুর ভূমি। অথচ এখানে বিজ্ঞান শিক্ষায় কম বাজেট আর মাদ্রাসায় বেশি অনুদান বরাদ্দ করা হয়েছে। ৫,৭১৩.৬১ কোটি টাকা বরাদ্দ হয়েছে মাদ্রাসায়।

উত্তরবঙ্গে ৩ কোটি মানুষ রয়েছে কিন্তু বাজেটে মাত্র ৯১০ কোটি টাকা দেওয়া হয়েছে। মাদ্রাসার নামে টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির একাধিক রাজ্যে মহিলাদের টাকাও দেওয়া হচ্ছে এবং তাঁদের ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে স্বনির্ভর করার জন্য। এখানে টেক্সটাইল শিল্প এত ভালো হতে পারে কিন্তু সেই নিয়ে কোনও রূপরেখা নেই।”

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/mahua-pk-case-two-state-police/

Author

আরো পড়ুন:  Campaign clash in Panihati, BJP-CPI(M) face off: পানিহাটিতে প্রচার ঘিরে সংঘর্ষ, বিজেপি-সিপিএমের পাল্টাপাল্টি অভিযোগ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments