back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR: ভোটার তালিকা প্রকাশের আগেই বেলডাঙায় অশান্তি, ‘স্বেচ্ছায় ধর্মঘট পালন’

SIR: ভোটার তালিকা প্রকাশের আগেই বেলডাঙায় অশান্তি, ‘স্বেচ্ছায় ধর্মঘট পালন’

ভোটার তালিকা প্রকাশের আগেই স্বেচ্ছায় ধর্মঘট পালন করার আহ্বান ডাক দেওয়া হয়েছে। সঙ্গবদ্ধ প্রতিরোধের ডাকের মাঝেই অশান্তি হয়েছে বেলডাঙায়। এর প্রতিবাদে ‘SIR – NRC বিরোধী সমন্বয়’-এর তরফে সামাজিক মাধ্যমে ‘নাগরিকত্ব ও ভোটাধিকার হরণকারী SIR বাতিলের দাবিতে অনড় থাকুন’ বলে ডাক দেওয়া হয়েছে।

এই সংগঠনের পক্ষে আলতাফ আহমেদ এবং শর্মিষ্ঠা রায় সোমবার এক বিবৃতিতে বলেন, “আওয়াজ তুলুন, লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকারের প্রশ্ন ঝুলিয়ে রেখে কোনভাবেই বিধানসভা নির্বাচন করা চলবে না।

SIR লিস্টে লক্ষ লক্ষ বাংলার জনসাধারণের নাম বাদ দিয়ে তাদের ভোটাধিকার ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা ও বিজেপি সরকার করেছে, তার বিরুদ্ধে অনেকগুলি সংগঠন আজ ২৩ শে মার্চ ২০২৬ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বেচ্ছায় ধর্মঘট পালন করার আহ্বান করেছে। তারা কোনো জবরদস্তি না করার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে স্বেচ্ছায় বনধ্ এ সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

কিন্তু আমরা খবর পেয়েছি গতকাল রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় বনধ্ এর অন্যতম এক আহ্বায়কের বাড়িতে বিরাট পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় বেলডাঙা থানা। জোর করতে থাকে বনধ্ এর প্রচারের ভিডিও ডিলিট করার জন্য। বাড়ির লোক ও এলাকার মানুষের প্রতিরোধে শেষ পর্যন্ত পুলিশ তার বিশাল বাহিনী নিয়ে থানায় ফিরে যায়।

এইভাবে জনসাধারণকে সন্ত্রস্ত করে স্বেচ্ছায় পালন করা ধর্মঘট বন্ধ করার যে কৌশল পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ নিয়েছে তা অত্যান্ত ন্যক্কারজনক। এমনিতেই রাষ্ট্রীয় আক্রমণের বিরুদ্ধে বনধ্ পালন করা রাজ্যবাসীর গণতান্ত্রিক অধিকার। রাজ্যবাসীর এই গণতান্ত্রিক অধিকারের উপর পুলিশী হস্তক্ষেপের বিরুদ্ধে সমস্ত মানুষ প্রতিবাদে সোচ্চার হন।”

Author

আরো পড়ুন:  বুথের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশ সামলাবে ভোটারদের লাইন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments