back to top
Wednesday, July 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিUnrest In Rajarhat: ‘গো ব্যাক’, পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান আর ধাক্কাধাক্কিতে অশান্তি...

Unrest In Rajarhat: ‘গো ব্যাক’, পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান আর ধাক্কাধাক্কিতে অশান্তি রাজারহাটে

রবিবার উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাট নিউটাউনের ৪ নম্বর ওয়ার্ড। নারায়ণপুরের গোপালপুর হাউসিংয়ে বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া প্রচারে যেতেই তুমুল উত্তেজনা। স্থানীয়দের সঙ্গে বচসা-ধস্তাধস্তি হয়। এলাকার মহিলাদের হেনস্তার অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

হাতে বিজেপির দলীয় পতাকা। দলবল নিয়ে নিজের বিধানসভা কেন্দ্র রাজারহাট-নিউটাউনে প্রচারে যেতেই বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার বিরুদ্ধে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। বাধা পেতেই রণদেহিং মূর্তি বিজেপি প্রার্থীর। রীতিমতো হাতে থাকা দলীয় ঝান্ডা তুলে স্থানীয়দের গুঁতিয়ে এগোতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। মহিলারা বাধা দিতে গেলেও রেয়াত করা হয়নি তাঁদের।

অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকরা কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেন মহিলাদের। আর এই ঘটনাতেই তুমুল তেতে ওঠেন এলাকাবাসীরা। রাস্তায় নেমে পড়েন শয়ে শয়ে মানুষ। বিজেপি প্রার্থীকে ঘিরে লাগাতার ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

বিজেপি প্রার্থী প্রচারে যেতেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ‘পাঁচ বছরে এলাকায় দেখা যায়নি বিজেপির কোনও কর্মকর্তাকে। এখন ভোটের মুখে এলাকা দখল করে পতাকা লাগাতে এসেছে। মহিলাদের রীতিমতো ধাক্কা দিয়ে এলাকায় ঢুকে পড়েছে তাঁরা। আমফান, করোনায় মতো বিপদের সময় বিজেপির একটা লোকের মুখ দেখতে পাইনি। ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার হুঁশিয়ারি, “এইভাবে আমাদের আটকানো যাবে না, আমরা কাউকে ভয় পাই না।”

প্রসঙ্গত, এর আগেও রাজারহাট গোপালপুর এলাকায় প্রচারে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে দেখা গেছে বিজেপি প্রার্থীকে।

Author

আরো পড়ুন:  Left Front Election Manifesto: প্রকাশিত হল বামফ্রন্টের নির্বাচনী ইশতেহার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments