আগামী নির্বাচন পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠার নির্বাচন। সোমবার হলদিয়ায় বিজেপি-রএক কর্মসূচিতে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। বলেন, এই নির্বাচন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর উত্তরাধিকার রক্ষার নির্বাচন।
ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেন, তিনি সাধারণ মানুষের জন্য কোনও উল্লেখযোগ্য কাজ করেননি। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গকে অস্থির করতে চাইছে, কিন্তু বিজেপির সরকার গঠিত হলে এই ধরনের শক্তি এবং অবৈধ কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, নন্দীগ্রামে স্থানীয় খাবারের সঙ্গে মাছ খেয়ে তিনি আনন্দ পেয়েছেন। তিনি আরও বলেন, খাবার নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ বিজেপির একজন নেতা হয়েও তিনি নিজে ডিম ও মাছ গ্রহণ করেন।
তিনি বলেন, শুভেন্দু অধিকারী সমগ্র পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের নেতৃত্ব দেবেন এবং তিনি জনগণের কাছে আহ্বান জানান যে, তাঁকে বিপুল ভোটে বিজয়ী করুন, যাতে শুধুমাত্র নন্দীগ্রামে নয়, গোটা রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত হয়।


Recent Comments