back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসাইবার হানার শিকার রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু

সাইবার হানার শিকার রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু

সাইবার প্রতারণার হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজ্যের মন্ত্রী, বিধায়করা। এবার রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু সাইবার হানার শিকার হলেন। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ তাঁর হাতছাড়া হয়ে যায় বলে অভিযোগ। এরপরই বিষয়টি পুলিশকে জানান তিনি। পাশাপাশি ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁর অনুরোধ, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনও ফোন বা মেসেজ গেলে যেন কেউ সাড়া না দেন।

নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তিন বারের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মুকে সাড়ে ছ’হাজারেরও বেশি ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন অমিয় কিস্কু। বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় কৃষি, কৃষি বিপণন এবং উদ্যানপালন—এই তিন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। ফলে মন্ত্রীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘মন্ত্রী সাহেবের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঠিক কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

প্রসঙ্গত সম্প্রতি, আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল। এবার আর এক মন্ত্রীও এই প্রতারণার শিকার হলেন।

Author

আরো পড়ুন:  নারী সুরক্ষায় জোর, বেআইনি পার্কিংয়ে কড়া বার্তা — একাধিক উদ্যোগে সক্রিয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments