back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅভিষেকের ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’-এর আর্জি হাইকোর্টে মুলতুবি

অভিষেকের ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’-এর আর্জি হাইকোর্টে মুলতুবি

‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব কিছু শোনার পর ১১ আগস্ট পর্যন্ত এই মামলা মুলতবি রেখেছেন।

এক্ষেত্রে অভিষেকের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আগে এই প্রোটেকশন দেওয়া হয়েছিল! বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে রাজ্যের আইনজীবী জানান, শুভেন্দু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে সিবিআই তদন্ত চেয়েছিলেন। অভিষেকের আবেদনেও সেই ধরনের কোনও বিষয় রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

অভিষেকের আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের হয়েছে। এ কথা জানিয়েছে রাজ্য। সব কিছু শোনার পর ১১ আগস্ট পর্যন্ত এই মামলা মুলতবি রেখেছেন।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, “বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু পুলিশি তদন্তের বদলে সিবিআই বা স্বাধীন সংস্থার তদন্ত চেয়েছিলেন। কিন্তু অভিষেকের আবেদনে সিবিআই তদন্তের কোনও উল্লেখ নেই।” দু’জনের মামলার বিষয়টিও আলাদা বলে জানিয়েছে আদালতে জানিয়েছে রাজ্য।

অন্যদিকে, ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়ায় মামলায় রক্ষাকবচ রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রয়েছে।

Author

আরো পড়ুন:  রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের বিচারপতির মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত: প্রকাশ্যে এল পূর্বতন আইনজীবীর ভূমিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments