back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ, সতর্ক ভারত

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ, সতর্ক ভারত

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যুদ্ধ শুরু হওয়ায় তুমুল আশঙ্কা ও অনিশ্চয়তা শুরু হয়েছে। শনিবার রাতের খবর, ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে ডাকা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি উচ্চ-স্তরের বৈঠক।

বিভাগীয় সচিব এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI), বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তর (DGCA), বিমান সংস্থা পরিচালনাকারী এবং সারা দেশের প্রধান বিমানবন্দর পরিচালনাকারীদের নিয়ে হবে ওই আলোচনা।

এদিকে, বিশাল সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আকাশসীমা সংক্রান্ত পরামর্শ জারি করেছে। বিমানকর্মীদের নোটিশ (NOTAMs) এবং রুট বিধিনিষেধগুলি ক্রমাগত পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক পরিষেবা পরিচালনাকারী সমস্ত ভারতীয় বিমান সংস্থাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

Author

আরো পড়ুন:  রণক্ষেত্র হরমুজ প্রণালী! আমেরিকা ও ইজরায়েলি জাহাজ দেখলেই ধ্বংসের হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments