দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার সভার ১৫টি ছবি-সহ রবিবার রাতে অভিষেক লিখেছেন, “যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন, ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজকের সাতগাছিয়ার জনসভা, এক বৃহৎ জনসমুদ্রে পরিণত হয়েছে। মায়েদের আশীর্বাদ, ভাইদের সমর্থন যেন পরতে পরতে লেগেছিল সভার প্রতিটি মুহূর্তে।
আজ বৃষ্টি মাথায় নিয়েও সাধারণ মানুষের অফুরান উচ্ছ্বাস এবং উদ্দীপনা প্রমাণ করছে, সাতগাছিয়ায় পুনরায় তৃণমূল কংগ্রেসের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। দক্ষিণ ২৪ পরগনার মাটি, তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এই মাটিতে কোনো বিভাজন সৃষ্টিকারী দিল্লির জমিদারদের ঠাঁই নেই।
সাতগাছিয়া বিধানসভার উন্নয়নকে অব্যাহত রাখতে মা-মাটি-মানুষের প্রার্থী সোমাশ্রী বেতাল’কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
জয় বাংলা। জয় তৃণমূল।”


Recent Comments