back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAbhishek’s post with Sikandar Abu Zafar quote: সিকান্দার আবু জাফরের উক্তি-সহ পোস্ট...

Abhishek’s post with Sikandar Abu Zafar quote: সিকান্দার আবু জাফরের উক্তি-সহ পোস্ট অভিষেকের

কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর রচিত বিখ্যাত গণসংগীত ‘জনতার সংগ্রাম চলবেই’-এর উদ্ধৃতি ও রায়নার সমাবেশের ১৬টি ছবি সামাজিক মাধ্যমে রবিবার রাতে ভাগ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ওই উক্তি লিখেছেন— ‘আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নূতন সূর্যশিখা জ্বলবেই।’ আজ মেঘাচ্ছন্ন আকাশকে উপেক্ষা করে অগণিত মানুষ উপস্থিত হয়েছিলেন রায়না বিধানসভার জনসভায়। আমি সকলকে জানাই নতমস্তকে প্রণাম ও বিনম্র শ্রদ্ধা।রায়নাবাসী যেভাবে আশীর্বাদ-দোয়া বর্ষণ করলেন তাতে আমি নিশ্চিত, ইতিমধ্যেই জোড়াফুলের প্রার্থী মন্দিরা দলুই’কে নিজেদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।

বাংলা-বিরোধী বিজেপি বাংলার মানুষকে বারবার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা সম্প্রীতির বাংলায় হিংসা ও ধর্মীয় ভেদাভেদের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে।এই গণতন্ত্র হত্যাকারী, স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা বদ্ধপরিকর। উন্নয়নের নামে বিজেপির বঞ্চনা থেকে মুক্তি পেতে, অপশাসন থেকে মুক্তি পেতে জোড়াফুল চিহ্নে ভোট দিন। আমি কথা দিচ্ছি, আগামী পাঁচ বছর আমাদের প্রার্থী মন্দিরা দলুই মহাশয়া মাথানত করে আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন। এবং মানুষের স্বার্থে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রাখবেন।জয় বাংলা! জয় তৃণমূল!”

Author

আরো পড়ুন:  Special age relaxation in recruitment: নিয়োগে ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়ার আশ্বাস শাহর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments