back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিTMC’s development promises: মোথাবাড়িতে উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার, ডিগ্রি কলেজ ও...

TMC’s development promises: মোথাবাড়িতে উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার, ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক প্রচারের উত্তাপ বাড়ছে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে। শুক্রবার একদিকে যেমন বিজেপি, তেমনি তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট— তিন দলই পথসভা ও মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা চালায়।

এদিন হিলি ব্লকের আগ্রা ও বালুপাড়া এলাকায় পথসভা করে বিজেপি। সভায় উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন শিক্ষক রঞ্জন মণ্ডল। তিনি তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, ঢাকের তালে তালে নিমোহিনী হাট-সহ বিভিন্ন এলাকায় মিছিল করে বামফ্রন্ট। প্রার্থী অর্ণব চৌধুরীর সমর্থনে ভোট প্রচারে অংশ নেন দলের নেতা-কর্মীরা।

এদিকে ত্রিমোহিনী ত্রিকোণ মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন হিলি ব্লক তৃণমূল সভাপতি অমিত বিশ্বাস, বিশাল ঘোষ, দীপক ঘোষ, দুলাল স্বর্ণকার প্রমুখ। সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান তারা। তাঁদের অভিযোগ, কেন্দ্রের সরকার একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

তৃণমূল নেতারা দাবি করেন, বালুরঘাট লোকসভা কেন্দ্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিজেপি সাংসদ ও বিধায়কের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তারা। তাঁদের কথায়, উন্নয়নের জন্য প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার হয়নি এবং বাস্তবে খুব সামান্য কাজই সম্পন্ন হয়েছে।

স্থানীয় ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে ধলপাড়া অঞ্চলের তৃণমূল নেতা উচ্ছন মণ্ডল বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে বিজেপি, যেখানে তৃণমূল উন্নয়নমূলক রাজনীতিতে বিশ্বাসী।

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস উন্নয়নকেই মূল হাতিয়ার করে এগোতে চাইছে। প্রায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারা এলাকাবাসীর কাছে সমর্থন চাইছে। পাশাপাশি, একটি ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

আরো পড়ুন:  Alipurduar renaming sparks political uproar: আলিপুরদুয়ারের নাম পরিবর্তন ঘিরে উত্তাল রাজনীতি, যুব তৃণমূলের মশাল মিছিল

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments