back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorized‘দেব’ জোয়ারে উত্তাল মালদা–দিনাজপুর, রাস্তাজুড়ে উপচে পড়া ভিড়

‘দেব’ জোয়ারে উত্তাল মালদা–দিনাজপুর, রাস্তাজুড়ে উপচে পড়া ভিড়

৩৮ নম্বর কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রবিবার রোড শো করলেন চলচ্চিত্রের নায়ক তথা ঘাটালের সাংসদ মেগাস্টার দেব ওরফে দীপক অধিকারী। এদিন কিছুটা বিলম্বে দুপুর ১:৫০ মিনিটে কুমারগঞ্জ বিধানসভার গোপালগঞ্জ বিডিও অফিসের প্রায় ৫০০ মিটার দূরবর্তী চকরামরায় হেলিপ্যাডে অবতরণ করেন দেব।শতাধিক সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে দেবকে হেলিপ্যাডে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর হুড খোলা গাড়িতে করে রোড শো শুরু করেন দেব। এই সময় শত শত তৃণমূল কংগ্রেস কর্মী- সমর্থক ও নেতৃবৃন্দ পায়ে হেঁটে মিছিল করে রোড শোতে অংশ নেন।

পাশাপাশি সুসজ্জিত খোলা গাড়িতে দেবের সঙ্গে রোড শোতে অংশ নেন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাফ হোসেন মন্ডল, তৃণমূলের রাজ্য সম্পাদক উজ্জ্বল বসাক,কুমারগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গণেশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। চকরামরায় হেলিপ্যাড থেকে দেবের রোড শো দুপুর দুটো নাগাদ শুরু হওয়ার পর ধীরে ধীরে তা বিডিও অফিস, অঞ্চল অফিস, পোস্ট অফিস এর সম্মুখভাগ হয়ে গোপালগঞ্জ বাজার, কুমারগঞ্জ ব্রিজ কুমারগঞ্জ বাস স্ট্যান্ড অতিক্রম করে পেট্রোল পাম্পের কাছে গিয়ে শেষ হয়। এই সময় প্রখর রৌদ্রের তেজ ও প্রচন্ড গরম উপেক্ষা করে সব বয়সের অগণিত মানুষ দেবকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমান। এদের সঙ্গে গোপালগঞ্জ আর এন হাইস্কুলের কয়েকশো ছাত্রছাত্রী তাদের প্রিয় নায়ক দেবকে দেখার জন্য গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেবকে দেখতে পেয়ে খুশিতে মেতে ওঠে। মেগাস্টার দেব তাঁর অনুরাগীদের হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আসন্ন বিধানসভা ভোটে নির্বাচিত করার জন্য আবেদন জানান।

কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসসভাপতি গনেশ দাস জানান, প্রচন্ড গরম ও ব্যস্ততার জন্য মেগাস্টার দেবের রোড শো এর যাত্রাপথ এদিন কিছুটা সংক্ষিপ্ত করা হয়। তিনি আরো বলেন, এর পরে আগামী এক সপ্তাহের মধ্যে ক্রিকেটার তথাসাংসদ ইউসুফ পাঠানসহ কলকাতার সিনেমা ও সংগীত জগতের আরও কয়েকজন কুমারগঞ্জে প্রচারে আসতে পারেন। অন্যদিকে মালদা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারেও রবিবার একই আবহ তৈরি হল। তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে প্রচারে দেব উপস্থিত হতেই গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। রবিবার বিকেল প্রায় চারটে নাগাদ পুরাতন মালদা এলাকার বাচামারী ধান হাটেরপালপাড়া থেকে একটি সুসজ্জিত ট্যাবলোয় চড়ে শুরু হয় এই প্রচার কর্মসূচি। শুরু থেকেই দেবকে একঝলক দেখার জন্য রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।ট্যাবলোটি এলাকা ঘুরে প্রচার চালাতে থাকলে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস,কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ বা হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেতাকে। এই প্রচারে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ নিজে।

আরো পড়ুন:  Actor Rahul Death: রাহুলের মরদেহ নিয়ে প্রকাশ্যেই রাজনৈতিক দড়ি টানাটানি

পাশাপাশি ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় প্রচার মিছিল। প্রচারের ফাঁকে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান দেব এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আবেদন করেন। তার উপস্থিতি যে ভোট প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে, তা এদিনের জনসমাগমই প্রমাণ করে।সব মিলিয়ে, রবিবারের এই দুই প্রচার কর্মসূচি সংশ্লিষ্ট বিধানসভা এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী লড়াইয়ে নতুন উদ্দীপনা এনে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments