back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবীকে হেফাজতে পেতে আর্জি এনআইএ-র

মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবীকে হেফাজতে পেতে আর্জি এনআইএ-র

মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে এমনটাই দাবি করল এনআইএ। পাশাপাশি ধৃতকে নিজেদের হেফাজতেও চান আধিকারিকরা। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত। 

সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই অশান্তির ঘটনায় মোট ১২ টি মামলা দায়ের হয়। জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় মোট ৪৯ জনকে।

গত পয়লা এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। জল গড়ায় সুপ্রিম কোর্টে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: গভীর রাতে কমিশনের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম উঠল কজনের? পরিসংখ্যান ঘিরে তীব্র ধোঁয়াশা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments