back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedম্যারাথন তল্লাশিতেও মিলল না রফাসূত্র! দেবাশিস কুমারের বাড়ি ঘিরে ফেলল অতিরিক্ত কেন্দ্রীয়...

ম্যারাথন তল্লাশিতেও মিলল না রফাসূত্র! দেবাশিস কুমারের বাড়ি ঘিরে ফেলল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

17 এপ্রিল 2026-ভোটের ঠিক মুখেই ফের কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার ভোর ৫টা থেকে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে শুরু হওয়া আয়কর দফতরের তল্লাশি গড়াল ১৩ ঘণ্টারও বেশি সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৃণমূল নেতার মনোহরপুকুর রোডের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।

বেলা যত গড়িয়েছে, বাহিনীর সংখ্যাও তত বাড়ানো হয়েছে।জানা গিয়েছে, শুক্রবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দেবাশিসের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। শুধু বিধায়কের বাড়িই নয়, তাঁর মনোহরপুকুরের নির্বাচনী কার্যালয়, মূল বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তাঁর শাশুড়ির ফ্ল্যাট এবং মতিলাল নেহরু রোডের একটি পার্টি অফিসেও সমান্তরালভাবে তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা। দেবাশিস কুমার নিজে বাড়িতেই রয়েছেন এবং তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।এই আয়কর হানার নেপথ্যে রয়েছে জমি দখল ও বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি আর্থিক প্রতারণার অভিযোগ।

উল্লেখ্য, এই একই মামলায় চলতি মাসের ১, ৩ এবং ৯ তারিখ দেবাশিস কুমারকে সিজিও কমপ্লেক্সে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, অমিত গঙ্গোপাধ্যায় নামে এক প্রোমোটার ও ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ও নথিপত্র উদ্ধার হয়। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (MMIC) দেবাশিস কুমারের কাছে ওই বিতর্কিত জমিগুলির ছবি ও তথ্য কেন পাঠানো হচ্ছিল, সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই তদন্তের রেশ ধরেই এ দিনের এই আয়কর অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাসবিহারী কেন্দ্রে নির্বাচন। ঠিক তার আগে দলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে এই আচমকা তল্লাশি অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেবাশিস কুমারের বাড়ির বাইরে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের বুকে আটকানো প্ল্যাকার্ডে লেখা— ‘আমিও দেবাশিস কুমার’।বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করার জন্যই এই তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচনের ব্লু-প্রিন্ট ও কৌশল বানচাল করতেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই দফায় দফায় স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকেরা। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে রাসবিহারী চত্বরে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন:  ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি করবে বিজেপি

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments