back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅজয় শর্মাকে নিয়ে তৃণমূল সাংসদের পোস্ট, কটাক্ষ লেখিকার

অজয় শর্মাকে নিয়ে তৃণমূল সাংসদের পোস্ট, কটাক্ষ লেখিকার

অশোক সেনগুপ্ত

দক্ষিণ ২৪ পরগনায় স্বচ্ছ ভোটপ্রক্রিয়ার স্বার্থে আইনশৃঙ্খলার রক্ষার জন্য আনা হয়েছে উত্তরপ্রদেশের ‘দাবাং’ আইপিএস অজয় শর্মাকে। তাঁর চারিত্রিক অপবাদ ছড়িয়ে দেওয়ার সঙ্গবদ্ধ প্রয়াসের প্রতিবাদ করলেন লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়।

নাইট ক্লাবে ‘দাবাং’ অফিসারের ভিডিয়ো যুক্ত করে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর প্রেক্ষিতে সঙ্গীতা সামাজিক মাধ্যমে মঙ্গলবার লিখেছেন, “মহুয়া মৈত্র একটা পোস্ট করেছেন অজয় শর্মাকে নিয়ে।

আসলে voyeurism ব্যাপারটা মেয়েদের মধ্যেও থাকে। Voyeurism মানে মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্ত গোপনে দেখার আকাঙ্খা বা বাসনা। এবং তার থেকে pleasure নেওয়া। এসব সাধ আহ্লাদ যে শুধু পুরুষদের থাকে তা নয়। মেয়েদের মধ্যেও প্রচুর থাকে। গোপন কথা শোনা। গোপন মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে দেখা। নইলে একজন পুলিশ অফিসার নারীসঙ্গ করছে, নাচছে, গাইছে, একটা কামোদ্দীপক মুহূর্ত enjoy করছে, কাউকে molest করছে না, জোরজবরদস্তি করছে না। মহুয়া মৈত্রর এখানে কী বলার থাকতে পারে আমি তো বুঝলাম না। সম্ভোগ তো নারী-পুরুষের একটা existential reality, তাই না?

এখানে মহুয়া নিজেও voyeurism practice করছেন, আর মানুষকেও voyeuristic pleasure নিতে বলছেন। মুসকিল হচ্ছে যে এখানেই fundamentally liberal আর conservative mindset এক হয়ে যায়। এই নিয়ে আমি কদিন আগেই পোস্ট দিয়েছিলাম, যে what is my right to sex? এই নিয়ে intellectual sphere’এ কোন আলোচনা হয় না।

এখনও মানুষ অন্যের ব্যক্তিগত মুহূর্ত দেখে এই রকম কান এঁটো করে হাসবে আর clippings share করবে। আমার মত মানুষ হলে এই সব ধর্তব্যের মধ্যেই ধরবে না। I 100% believe in right to sex and sexual company. আমি শুধু দেখব যে জোরজবরদস্তি হচ্ছে কিনা আর consent আছে কিনা।

এদের দলে তো ঋতব্রতও আছে। তার right to sex আছে। তাহলে মহুয়া কেন এই voyeuristic video share করে অজয় শর্মাকে blackmail করছেন।

আরো পড়ুন:  ED Raid: ইডি তল্লাশি ঘিরে বিতর্ক, শুভেন্দুকে নিশানা প্রাক্তন ডিসির পরিবারের

একদিকে বিজেপি এলে সব liberty and liberal choice নষ্ট হয়ে যাওয়ার ভয় দেখানো রাজনীতি আর একই সঙ্গে মানুষের ব্যক্তিগত ভোগের মুহূর্ত পোস্ট করা, এটা একটু কেমন, কেমন। আমার মনে হয় মানুষের right to sex থাকা উচিত।”

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যে এই পোস্টে ৪৯টি প্রতিক্রিয়া এসেছে। তৈরি হয়েছে বিতর্ক।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments