back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএই মুহূর্তে বিজেপি-তে সমস্ত যোগদান স্থগিত

এই মুহূর্তে বিজেপি-তে সমস্ত যোগদান স্থগিত

অন্য দল থেকে আসা বা যোগদান সংক্রান্ত নীতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দিল বিজেপি। এই মুহূর্তে বিজেপি-তে সমস্ত যোগদান স্থগিত রাখার কথাও জানানো হরেছে।

বিজেপি-র মুখপাত্র দেবজিৎ সরকার বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানান, অন্য দল থেকে এসে শুধুমাত্র নিজেদের বিজেপি বলে দাবি করলেই কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে না। বিশেষ করে যারা অতীতে দুর্নীতি, সন্ত্রাস বা সাধারণ মানুষের উপর অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। ভারতীয় জনতা পার্টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের সঙ্গে কোনো আপস করবে না।

তিনি বলেন, দেখা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত লোক বিজেপির নাম ও পতাকা ব্যবহার করে নিজেদের দলের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে। এই ধরনের কাজকে তিনি কড়া ভাষায় নিন্দা করে। স্পষ্ট জানিয়ে দেন—এইসব ব্যক্তির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এই মুহূর্তে সমস্ত যোগদান স্থগিত বলেও জানিয়ে দেন তিনি।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি জানান, বিজেপি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে নিজস্ব শক্তিতে লড়াই করবে। যারা এতদিন মানুষের সম্পদ লুট করেছে, তারা বিজেপির পতাকা হাতে নিলেই শুদ্ধ হয়ে যাবে না। দল তার আদর্শ বজায় রেখেই নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে।

বর্তমান পরিস্থিতিতে বিজেপি কর্মীদের উপর চলা অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান। একইসঙ্গে কর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো তিনি। তিনি বলেন, তৃণমূলের অন্তর্কলহের দায় বিজেপির ওপর চাপানোর চেষ্টা চলছে এবং অনেক ক্ষেত্রে বিজেপির নাম খারাপ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে।

Author

আরো পড়ুন:  স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মার পাসপোর্ট বিতর্ক: কংগ্রেসের অভিযোগ ওড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা, দাবি 'পাকিস্তানি লিঙ্কের'
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments