back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে এ বার লুক আউট নোটিস জারি ইডির

পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে এ বার লুক আউট নোটিস জারি ইডির

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এ বার লুক আউট নোটিস জারি করল ইডি। জাল নথির মাধ্যমে জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের মামলায় তাঁকে একাধিক বার তলব করা হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারীদের মুখোমুখি হননি।

ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেই অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, বিদেশে পালিয়ে যেতে পারেন এই পুলিশকর্তা। সেই জন্যই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা।

উল্লেখ্য, বঙ্গ ভোটের আবহে ডিসিপি শান্তনুর বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। প্রথমে ফার্ন রোডে ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলে। সোনা পাপ্পুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও এক মামলার ভিত্তিতে তল্লাশি চলে। তল্লাশির পরদিনই শান্তনুর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি।

অন্য দিকে, তৃণমূলের সুজিত বসু এবং রথীন ঘোষকেও বুধবার তলব করেছে ইডি।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে দর্শনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বিক্ষোভে উত্তেজনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments