back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধপ্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল: ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান নিল উত্তর...

প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল: ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান নিল উত্তর দিনাজপুরের অভিরূপ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে , শুক্রবার ৮ই মে,প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার পর ৯০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদাবিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮।

মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি ,২০২৬, এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি, ২০২৬। জানা গিয়েছে এই বছর প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবারের পরীক্ষায় পাশের হারের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে কালিম্পং (৯৫.১০ শতাংশ)। দ্বিতীয় স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ)।

মেধাতালিকার প্রথম দশে এবার স্থান করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী।

প্রথম স্থান: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদাবিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। ৬৯৮ নম্বর পেয়ে তিনি রাজ্যে প্রথম হয়েছেন।

দ্বিতীয় স্থান: ৬৯৬ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বীরভূমের সরোজিনী দেবী শিশু মন্দির এর ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়।

তৃতীয় স্থান: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌর জানা। তিনি ৬৯৫ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় হয়েছেন।

প্রতিবারের মতো এবারও মেধাতালিকায় জেলার জয়জয়কার লক্ষ্য করা গেছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল এলাকার জেলাগুলি মূল আকর্ষণে এসেছে। প্রথম দশে থাকা ১৩১ জনের মধ্যে কলকাতা ও শহরতলীর তুলনায় জেলাগুলির স্কুল থেকেই বেশি ছাত্রছাত্রী সুযোগ করে নিয়েছে।

পর্ষদ জানিয়েছে, আজ সকাল থেকেই ছাত্রছাত্রীরা পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পাচ্ছেন। সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট ও শংসাপত্র বিলি করার প্রক্রিয়াও শুরু করা হবে। সাফল্যের এই খবরে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এমনকি শিক্ষা মহলেও খুশির আমেজ দেখা গেছে।

Author

আরো পড়ুন:  আসানসোল ডিভিশনে ট্রেন বিভ্রাট! রবিবারে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রী মহলে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments