back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিদিলীপ ঘোষের শপথ-অনুষ্ঠানের দেখে আবেগাপ্লুত মা পুষ্পলতা

দিলীপ ঘোষের শপথ-অনুষ্ঠানের দেখে আবেগাপ্লুত মা পুষ্পলতা

টিভির পর্দায় ব্রিগেডে দিলীপ ঘোষের শপথ গ্রহণ অনুষ্ঠানের দৃশ্য দেখার সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর মা পুষ্পলতা দেবী। ওই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন রাজ্যজুড়ে উৎসবের আবহ, তখন ঝাড়গ্রাম শহরে মেয়ের বাড়িতে বসে ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন।

বিধায়ক, সাংসদ হিসেবে ছেলেকে বহুবার দেখেছেন তিনি। তবে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দৃশ্য যেন মা’য়ের কাছে অন্য রকম এক অনুভূতি। গ্রামের ‘দামাল ছেলে’ বলেই পরিচিত ছিলেন এক সময়। মাত্র বাইশ বছর বয়সে বাড়ি ছেড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক হিসেবে বেরিয়ে পড়েছিলেন জীবনের পথে।

তারপর নকশাল আন্দোলনের উত্তাল সময় থেকে বামপন্থী রাজনীতি এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক লড়াই। মাটি কামড়ে পড়ে থেকে সংগঠন গড়ে তোলা সেই দিলীপ ঘোষই শনিবার মন্ত্রী হিসাবে শপথ নিলেন ব্রিগেডের ময়দানে। আর সেই ঐতিহাসিক মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখে আবেগে ভাসলেন তাঁর অশীতিপর মা পুষ্পলতা ঘোষ।

Author

আরো পড়ুন:  Administrative meeting regarding Eid al-Adha: কুমারগঞ্জে কোরবানি ঈদ ঘিরে প্রশাসনিক বৈঠক, রাজ্যের নির্দেশিকায় ক্ষুব্ধ মুসলিম প্রতিনিধিরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments