back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যপুস্তক বর্জনের আর্জি প্রবীন শিক্ষাবিদের

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যপুস্তক বর্জনের আর্জি প্রবীন শিক্ষাবিদের

অশোক সেনগুপ্ত

পশ্চিমবঙ্গের ভাবি শিক্ষামন্ত্রীকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যপুস্তক বর্জনের আর্জি জানালেন প্রবীন শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার।

শনিবার রাতে তিনি সামাজিক মাধ্যমে এই আবেদন জানিয়েছেন। তিনি লেখেন, “আমি জানি না, এর মধ্যে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী হিসেবে কেউ চিহ্নিত হয়েছেন কি না। যিনিই হন, তাঁকে বলব, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যপুস্তকগুলোকে বর্জন করে নতুন, বিজ্ঞানসম্মত পাঠ্যপুস্তক যেন প্রস্তুত করা হয়।এটা তো এক দিক। অন্য দিকে বন্ধ স্কুল খোলা, স্কুলে প্রয়োজনমতো বিষয়ের শিক্ষক দেওয়া, ল্যাবরেটরি ইত্যাদির সহায়তা দেওয়া–দুর্নীতির সমস্ত রন্ধ্র বন্ধ করা–এ সবও করতে হবে। প্রত্যাশা তো রইল, তা কতটা পূরণ হবে দেখার।

শিক্ষা নিয়ে, ডিগ্রি উপার্জন করে আমাদের সন্তানেরা কী করবে, সেটাই তো বড় প্রশ্ন।”

প্রসঙ্গত, এর আগে শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলেন, ‘‘বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা হারিয়ে গিয়েছে। আমরা বাংলাকে নবনির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন একে অপরের সমালোচনার সময় নেই।’’

Author

আরো পড়ুন:  ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি করবে বিজেপি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments