back to top
Sunday, August 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধClass 10 student dies by drowning: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান, এক রাত...

Class 10 student dies by drowning: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান, এক রাত পর মিলল দশম শ্রেণীর ছাত্রের নিথর দেহ

নিজস্ব সংবাদদাতা: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক কিশোরের। রবিবার সাদুল্লাপুর নদীঘাটে ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়ার প্রায় একদিন পর সোমবার সকালে উদ্ধার হল ১৫ বছরের কিশোর অরূপ দাসের নিথর দেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার সাদুল্লাপুর নদীঘাট এলাকা জুড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত অরূপ দাস মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকার বাসিন্দা। সে মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। রবিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায় অরূপ। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা গভীর জলে তলিয়ে যায় সে।
ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে খোঁজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। স্পিড বোট নামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কিশোরের কোনও সন্ধান মেলেনি।

সোমবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকার্য। সিভিল ডিফেন্সের কর্মীদের পাশাপাশি ডুবুরিরাও নদীতে নামেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা নাগাদ সাদুল্লাপুর নদীঘাট এলাকা থেকেই স্থানীয় দুই যুবকের সহায়তায় উদ্ধার করা হয় অরূপের দেহ।

ছেলের নিথর দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের একাংশের দাবি, নদীঘাটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

Author

আরো পড়ুন:  Ram Navami Clash in Murshidabad: মসজিদের সামনে রাম নবমীর মিছিলে উত্তেজনা, জঙ্গিপুরে ৪০টি দোকানে ভাঙচুর-আগুন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments