back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBJP Celebrates Victory: গেরুয়া আবীরে রঙিন ধূপগুড়ি, মাছে-ভাতে বিজয় উৎসবে মাতল বিজেপি

BJP Celebrates Victory: গেরুয়া আবীরে রঙিন ধূপগুড়ি, মাছে-ভাতে বিজয় উৎসবে মাতল বিজেপি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বিপুল আসনে জয় পেয়ে ক্ষমতায় আসার পর থেকেই উৎসবের আবহে মেতে উঠেছে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা। রবিবার ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে দেখা গেল সেই উচ্ছ্বাসের ছবি। গেরুয়া আবীর, ব্যান্ড পার্টি, ডিজের তালে নাচ আর মাছে-ভাতের আয়োজন ঘিরে কার্যত উৎসবের চেহারা নেয় শহরের বিভিন্ন এলাকা।

ধূপগুড়ি পুরসভার ১, ৩, ৭ এবং ১১ নম্বর ওয়ার্ডে এদিন একাধিক বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলা কর্মী ও সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবীর মেখে বিজেপি সমর্থকেরা নাচ-গানে উল্লাসে সামিল হন। শহরের বিভিন্ন রাস্তায় মিছিল ঘুরে বেড়ালে সাধারণ মানুষও রাস্তার ধারে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন।

শুধু মিছিল নয়, বিভিন্ন ওয়ার্ডে কর্মী-সমর্থকদের জন্য মাছে-ভাতের আয়োজনও করা হয়। রাজনৈতিক বিজয়ের আনন্দকে ঘিরে যেন উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিনের “অপশাসন” থেকে মুক্তি পেয়েই মানুষ এবার বিজেপির পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে ধূপগুড়ি বিধানসভা জুড়েই ধাপে ধাপে এই বিজয় উৎসব চলবে বলেও জানান তারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ধূপগুড়ি পুরসভার নির্বাচন হয়নি। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক মণ্ডলী এবং পরে মহকুমাশাসক পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন। এবারের নির্বাচনে ধূপগুড়ি পুরসভা এলাকায় বিজেপি প্রায় ১৩ হাজার ভোটে লিড পেয়েছে, যা গত লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ধূপগুড়ি বিধানসভার যুব মোর্চার কনভেনর শুভঙ্কর মল্লিক বলেন, “শহরের মানুষ বিজেপির উপর আস্থা রেখেছেন। উন্নয়নের মাধ্যমেই আমরা মানুষের সেই বিশ্বাসের মর্যাদা রাখব।”

অন্যদিকে বিজেপির মহিলা নেত্রী রাধা মল্লিকের দাবি, “দীর্ঘদিন ধরে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিজেপি ক্ষমতায় আসায় মহিলারা এখন অনেক বেশি সুরক্ষিত বোধ করছেন।”

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: আসন্ন নির্বাচনে মুসলিম ভোটে ভাঙনের আশঙ্কা কতটা? কী বলছেন বিশেষজ্ঞরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments