back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধMothers Day: মায়ের পা ধুয়ে শ্রদ্ধা, আবেগে ভাসল মাতৃ দিবসের অনুষ্ঠান

Mothers Day: মায়ের পা ধুয়ে শ্রদ্ধা, আবেগে ভাসল মাতৃ দিবসের অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃ দিবসে এক আবেগঘন ও ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল মুর্শিদাবাদের লালবাগের সেন্ট স্টিফেন্স আইকন স্কুল। রবিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নিজেদের মায়েদের পা ধুয়ে ও মুছিয়ে শ্রদ্ধা জানায়। সন্তানদের এমন ভালোবাসা ও সম্মান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বহু মা।

মাতৃ দিবস উপলক্ষে স্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়ুয়ারা গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে মায়েদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মায়েদের পা ধুয়ে সম্মান জানানোর মুহূর্ত। সেই দৃশ্য ঘিরে গোটা স্কুল চত্বরে তৈরি হয় এক আবেগময় পরিবেশ।

স্কুলের প্রিন্সিপাল অনামিকা দত্ত বলেন, “শুধু পুঁথিগত শিক্ষা নয়, ছোটদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি। আমরা চাই ছাত্র-ছাত্রীরা বুঝুক, জীবনে মায়ের স্থান কতটা গুরুত্বপূর্ণ।”

স্কুলের কর্ণধার মোঃ আলী জানান, প্রতি বছরই স্কুলে বিশেষভাবে মাতৃ দিবস পালন করা হয়। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সন্তানদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই স্কুলের এই উদ্যোগের প্রশংসা করেন। মাতৃ দিবসের এই অনন্য আয়োজন দিনভর আবেগ ও ভালোবাসার আবহ তৈরি করে।

Author

আরো পড়ুন:  ট্রেনের ভিড় সামলাতে তৎপর রেল! দুন ও জম্মু তওয়াই এক্সপ্রেসে বাড়ছে কামরা, স্বস্তিতে যাত্রীরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments