back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBNS: ভারতীয় ন্যায় সংহিতায় পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ করার কাজ শুরু

BNS: ভারতীয় ন্যায় সংহিতায় পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ করার কাজ শুরু

ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বৈঠকের পর এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতীয় ন্যায় সংহিতা (BNS) হল ভারতের প্রধান ফৌজদারি আইন। এটি ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে। এটি ঔপনিবেশিক আমলের ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড (IPC)-কে প্রতিস্থাপন করে দেশের বিচার ব্যবস্থায় আধুনিকতা ও ভারতীয় প্রেক্ষাপট নিয়ে এসেছে।

এই নতুন সংহিতায় দণ্ডবিধির আধুনিকীকরণ এবং বিচারের দ্রুতগতির ওপর জোর দেওয়া হয়েছে। তবে, রাজনৈতিক বিরোধিতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা মেলেনি বলে অভিযোগ।

২০২৪-এর ১ আগস্ট রাজ্য বিধানসভায় ন্যায় সংহিতা এবং তিন নতুন ফৌজদারি আইন বিরোধী প্রস্তাব আনেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তা নিয়ে দু’দিন আলোচনার পর ধ্বনি ভোটে পাশ হয় প্রস্তাব। সে সময় পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের বক্তব্য ছিল, কেন্দ্রে পাশ হয়ে যাওয়া আইনের বিরোধিতা রাজ্য বিধানসভায় করা অর্থহীন। পরিবর্তে রাজ্যে অনুপ্রবেশ এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন আনার প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রকাশ পেল বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments