back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedএসআইআরের শুনানী কতদিনের মধ্যে শুনানি শেষ, প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে

এসআইআরের শুনানী কতদিনের মধ্যে শুনানি শেষ, প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে

“কতদিনের মধ্যে শুনানি শেষ করা সম্ভব, তা বোঝার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট দরকার।” সংশ্লিষ্ট শুনানীর প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই কথা বলে।

এসআইআরের ট্রাইব্যুনাল থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ইস্তফার প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টের শুনানীতে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি বলেন, “কেউ যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।”

সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যে নামের বিচার এখনও হয়নি, তা দ্রুত শেষ না হলে সামনের বছর পুরসভা ভোট, এরপর পঞ্চায়েত ভোটে প্রভাব পড়তে পারে।” তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী মেনকা গুরুস্বামী এদিন শীর্ষ আদালতে জানান, “এখন মনে হচ্ছে পুরো প্রক্রিয়া শেষ হতে চার বছর সময় লাগবে।”

প্রসঙ্গত, নির্বাচনে এবার বাংলার বিজেপি ২ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৮০৪ কোটি ভোট পেয়েছে। আর তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ১৩ হাজার ৮৪। সুতরাং প্রাপ্ত ভোটের সংখ্যার নিরিখে এই ব্যবধান ৩২ লক্ষের। ২৯৩ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন ও তৃণমূলের দখলে ৮০ টি কেন্দ্র।

Author

আরো পড়ুন:  শেষযাত্রায় আড়ম্বরহীন বিদায়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments