back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিস্ক্র্যাপের আড়ালে সেগুন পাচার! ২০ লক্ষ টাকার কাঠ উদ্ধার বনদপ্তরের

স্ক্র্যাপের আড়ালে সেগুন পাচার! ২০ লক্ষ টাকার কাঠ উদ্ধার বনদপ্তরের

ভোটপর্ব শেষ হতেই ফের কড়া অভিযানে নামল বনদপ্তর। অসম-বাংলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বার্মাটিক সেগুন কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। সোমবার ভোররাতে ২৭ নম্বর জাতীয় সড়কের সংকোশ ব্রিজ সংলগ্ন নাজিরান দেউতি খাতা এলাকা থেকে কাঠ বোঝাই একটি ১৪ চাকার লরি আটক করা হয়।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলা বনদপ্তরের কোচবিহার-১ রেঞ্জের আটিয়ামোচর বিট অফিসের বনকর্মীদের কাছে আগেই গোপন সূত্রে খবর আসে যে, অসম সীমান্ত পেরিয়ে স্ক্র্যাপ বোঝাই লরির আড়ালে মূল্যবান বার্মাটিক সেগুন কাঠ পাচারের চেষ্টা চলছে।

সেই তথ্যের ভিত্তিতে বিট অফিসার পাঞ্চালি রায়ের নেতৃত্বে এলাকায় নজরদারি শুরু করা হয়।সোমবার ভোরে সন্দেহভাজন লরিটিকে আটকানোর চেষ্টা করলে চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা তল্লাশি চালিয়ে স্ক্র্যাপের নিচে লুকিয়ে রাখা প্রায় ৬০০ সিএফটি-রও বেশি বার্মাটিক সেগুন কাঠ উদ্ধার করেন। উদ্ধার হওয়া কাঠ-সহ লরিটি বাজেয়াপ্ত করে আটিয়ামোচর বিট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এই বিষয়ে কোচবিহার জেলা বনদপ্তরের এডিএফও বিজয় কুমার নাথ জানান, উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকারও বেশি। ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ কাঠ পাচার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন বনদপ্তরের।

Author

আরো পড়ুন:  শান্তির আবরণে ভোটের তাপ, সামশেরগঞ্জে চাপা টানাপোড়ন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments