back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধদক্ষিণবঙ্গে বাড়ছে গরম, পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির বৃষ্টি কমে ফের বাড়তে চলেছে গরম ও অস্বস্তি। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত ভ্যাপসা অস্বস্তিও। তবে কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বড়সড় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, তার পরের চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে গরমের অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি ও ঝড়ের দাপট বজায় থাকবে।

বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Author

আরো পড়ুন:  আবেগের সুড়সুড়ি আর রাজনৈতিক উদ্দেশ্য— হার মানল উন্নয়নের পরিকল্পনার কাছে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments