back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিRahul Sinha: তোলাবাজি ও কাটমানির সংস্কৃতির তীব্র সমালোচনা রাহুল সিনহার

Rahul Sinha: তোলাবাজি ও কাটমানির সংস্কৃতির তীব্র সমালোচনা রাহুল সিনহার

রাজ্যের সর্বত্র তোলাবাজি ও কাটমানির সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্তমান রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।

তিনি রাজ্যের সর্বত্র তোলাবাজি ও কাটমানির সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, অটো স্ট্যান্ড থেকে টোটো স্ট্যান্ড—সব জায়গায় তৃণমূলের দুর্নীতির জাল বিস্তৃত। বিজেপি সরকার এলে এই চক্র সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে এবং কোনো প্রভাবশালী নেতা বা মন্ডলকে রেয়াত করা হবে না।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক চাপের কারণে বহু অপরাধী গ্রেফতার হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি পুনরায় স্পষ্ট করেন যে বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শে বিশ্বাসী। যারা ভারত মাতাকে নিজের মা বলে মানেন, বিজেপি তাদের সকলের দল। একই সঙ্গে তিনি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং দ্রুত উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

Author

আরো পড়ুন:  Uncontrolled Infiltration Issue: অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ ভবিষ্যতে বড় ধরনের সমস্যার আশঙ্কা বিজেপি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments