back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিHigh Court Stays Bulldozer Action in Tiljala: তিলজলায় ‘বুলডোজার অ্যাকশন’-এ সাময়িক স্থগিতাদেশ...

High Court Stays Bulldozer Action in Tiljala: তিলজলায় ‘বুলডোজার অ্যাকশন’-এ সাময়িক স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ক্ষেত্রে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে অংশ ভাঙা হয়েছে সেটির অবস্থা যদি বিপজ্জনক হয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে পুরসভা। তবে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুরসভাকে।

বিচারপতির পর্যবেক্ষণ, একে তো ওই বহুতলের কোনও অনুমোদিত নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ। আবার বাড়িটিতে ঠিক কী ব্যবসা হত, সেই সংক্রান্ত নথিও দেখাতে পারেনি মালিকপক্ষ। তাই আপাতত কোনও ব্যবসা চালানো যাবে না।

এদিনের শুনানিতে বেশ আশঙ্কার সুরে বিচারপতি বলেন, “বাঙের ছাতার (মাশরুম) মতো অবৈধ নির্মাণ হচ্ছে। এটা বিপর্যয় ডেকে আনবে।”

Author

আরো পড়ুন:  মঙ্গলাহাট দখলমুক্ত করতে পুলিশের লাঠি, রণক্ষেত্র হাওড়া ময়দান
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments