back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবাড়ি ভাঙার সরকারি নোটিসে ফের কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ

বাড়ি ভাঙার সরকারি নোটিসে ফের কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ

বাড়ি ভাঙার সরকারি নোটিসে ফের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত ওই বহুতল নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। কেন এই নোটিস দেওয়া হল, তাও জানতে চাইলেন বিচারপতি।

অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। রাজ্যে ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছে বিজেপি সরকার। যেকোনও বহুতলে সবরকম নিয়মকানুন মেনে চলার জন্যও কড়া বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অগ্নিসুরক্ষা ব্যবস্থা না থাকায় ডায়মন্ড হারবার রোডে একটি বহুতল ভাঙার নির্দেশ দিয়েছিল দমকল বিভাগ। ২৪ ঘণ্টার মধ্যে বিপজ্জনক বিল্ডিং ভেঙে ফেলতে নোটিস দিয়েছিল।

সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জরুরি মামলা হয়। শনিবার দুপুরে জরুরি ভিত্তিতে খোলে হাইকোর্ট। কেন এই নোটিস দেওয়া হল, তাও জানতে চাইলেন বিচারপতি। আগামী ৮ জুন রেগুলার বেঞ্চে মামলার শুনানি হবে।

এর আগে তিলজলায় একটি বহুতলে আগুন লাগার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বহুতলটি অবৈধভাবে নির্মাণ হয়েছে। তা ভাঙতে বুলডোজার পৌঁছে যায়। এই নিয়ে মামলা হলে হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। 

Author

আরো পড়ুন:  'আমার মামলা’, বলছেন মমতা, খোঁচা শুভেন্দুর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments