back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাপ্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

অবশেষে ২২ বছরের অপেক্ষার অবসান।
লক্ষ্মীবারে লক্ষ্মী এল ইস্টবেঙ্গলের ঘরে। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার রাতে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। গভীর রাতে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আসে আইএসএল ট্রফি। তখনও জনজোয়ারে কমতি নেই।

খেলা শুরু হওয়ার ১৪ মিনিটে ইন্টার কাশীকে এগিয়ে দেন আলফ্রেড। প্রথমার্ধে পিছিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে খোঁচা খাওয়া বাঘের মতো ফিরে আসে অস্কার বাহিনী। ৪৯ মিনিটে সমতা ফেরান ইউসেফ। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান মহম্মদ রশিদ। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

৭৪ মিনিটে রশিদের গোলে ২-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ডান প্রান্ত থেকে বিপিনের মাপা ক্রস দেখে কাশীর রক্ষণকে ছিড়ে বেরিয়ে যান রশিদ। শরীর ছুড়ে কোনও মতে পা ছুড়ে জালে বল জড়িয়ে দেন রশিদ। চ্যাম্পিয়ন খেতাব ও ইস্টবেঙ্গলের মধ্যে আর মাত্র ১৫ মিনিটের ব্যবধান।

শেষ বাঁশি বাজার পর মাঠে নেমে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকরা। রাজার মতো ভক্তদের কাঁধে করে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল খেলোয়াররা। কিশোর ভারতী স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মশালের আলো।

Author

আরো পড়ুন:  আইপিএল ২০২৬ চ্যাম্পিয়ন আরসিবি, ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments