নিজস্ব সংবাদদাতা: ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া সাইবার থানার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে এই জামিন মঞ্জুর করে।
আদালত নির্দেশ দিয়েছে, ২০০০ টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে এবং শর্ত হিসেবে প্রতি সপ্তাহে একবার মামলার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে।
এদিন সাইবার থানার মামলায় গর্গকে সংশোধনাগার থেকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। আদালত শুনানির পর জামিন মঞ্জুর করলে তাঁর মুক্তির প্রক্রিয়া কার্যত নিশ্চিত হয়। এর ফলে সংশোধনাগার থেকে তাঁর বেরিয়ে আসার পথ খুলে যায়।
উল্লেখ্য, ময়দান থানার মামলায় গর্গ চট্টোপাধ্যায় আগেই জামিন পেয়েছিলেন। ফলে সাইবার মামলায় জামিন মেলার পর তাঁর আইনি জটিলতা আরও অনেকটাই কমে গেল বলে মনে করা হচ্ছে।

Recent Comments