back to top
Tuesday, May 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধব্যান্ডেল স্টেশনে উন্নয়নের কাজ: যাত্রী দুর্ভোগের আশঙ্কায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল...

ব্যান্ডেল স্টেশনে উন্নয়নের কাজ: যাত্রী দুর্ভোগের আশঙ্কায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল পূর্ব রেলের

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমানায় প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই কাজের জেরে আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য এই ব্লকের কাজ চলবে।আগামী ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত (২৮ মে বাদে) প্রতিদিন বেলা ১১:৩৫ মিনিট থেকে দুপুর ১:০৫ মিনিট পর্যন্ত ৯৫ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এছাড়া ২ জুন বেলা ১২:৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত ব্লকের কাজ চলবে

এই সময়সীমার মধ্যে নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল থাকবে:বাতিল ট্রেনসমূহের তালিকা:

হাওড়া থেকে: ৩৭২৩৩, ৩৭২৩৭

ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮

কাটোয়া থেকে: ৩৭৭৪৮

নৈহাটি থেকে: ৩৭৫৩৫

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের স্বার্থেই এই ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছে রেল।

Author

আরো পড়ুন:  মালদা টাউন–আনন্দ বিহার টার্মিনাল এবং ডানকুনি–সুলতানপুরের মধ্যে স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments