back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentকোচবিহারের যুব তৃণমূল নেতা স্বপন বর্মনকে গ্রেপ্তার

কোচবিহারের যুব তৃণমূল নেতা স্বপন বর্মনকে গ্রেপ্তার

যুব তৃণমূল নেতা স্বপন বর্মনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে কোচবিহারের মাথাভাঙ্গার নিজের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করা হয়। তবে কী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে যুব তৃণমূল নেতার গ্রেপ্তারিতে গোটা জেলা জেলা জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে।

স্বপন কোচবিহারের যুব তৃণমূলের জেলা সভাপতি। এক সময় অবশ্য বিজেপিতে ছিলেন, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদস্য ছিলেন বলেও জানা গিয়েছে। ২০২৪-এর লোকসভা ভোটের পরে তিনি আচমকাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

তৃণমূলে তাঁর উত্থানও হয়েছিল রকেটের গতিতে। জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার পরে বছর ঘুরতেই যুব তৃণমূলের জেলা সভপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। স্বপন পেশায় শিক্ষক। জোড়পাটকি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। যুব তৃণমূলের জেলা সভাপতি হওয়ার পরে সেই স্কুলে তাঁকে সংবর্ধনা দেওয়া নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল।

এ দিন রাতে মাথাভাঙার পাড়াডুবি হরিমন্দির এলাকায় স্বপনের বাড়িতে হানা দেয় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পুলিশও।

Author

আরো পড়ুন:  Moving Bike Catches Fire: চলন্ত বাইকে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা যুবকের! মুহূর্তে ভস্মীভূত পালসার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments