back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentনেকুড়সেনিতে পুলিশের গাড়িতে লরির ধাক্কা, প্রাণ গেল মহিলা হোমগার্ডের

নেকুড়সেনিতে পুলিশের গাড়িতে লরির ধাক্কা, প্রাণ গেল মহিলা হোমগার্ডের

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নেকুড়সেনিতে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা হোমগার্ডের। পুলিশের গাড়িকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। মৃত হোমগার্ডের নাম ভারতী মুর্মু। তাঁর বয়স ৩৫ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাঁতন থানার অন্তর্গত মনোহরপুর হাইস্কুলের উচ্চমাধ্যমিকের সিমেস্টারের উত্তরপত্র নেকুড়সেনি পোস্ট অফিসে জমা দিতে গিয়েছিলেন কয়েক জন শিক্ষাকর্মী। উত্তরপত্র জমা দেওয়ার পর তাঁরা একটি গাড়িতে করে ফিরছিলেন। তাঁদের নিরাপত্তার জন্য পিছন থেকে পুলিশের একটি গাড়িও নেকুড়সেনি পোস্ট অফিসের দিকে যাচ্ছিল।

অভিযোগ, সেই সময় বেলদার দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে পুলিশের গাড়িতে থাকা এক মহিলা হোমগার্ড-সহ চার জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ভারতী মুর্মুর।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ এবং দাঁতন থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনকে সেখানে ভর্তি করানো হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, মহিলা হোমগার্ডটি পুলিশ লাইন থেকে ডিউটিতে গিয়েছিলেন। পথ দুর্ঘটনাতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Author

আরো পড়ুন:  Moving Van Catches Fire: মতিপুরে চলন্ত ভ্যানে আগুন, খড়বোঝাই গাড়ি দাউদাউ করে জ্বলে উঠল সিউড়ি-কাটোয়া রাজ্য সড়কে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments